Zamioculcas zamiifolia (জি জি প্ল্যান্ট)
ইনডোর প্ল্যান্ট হিসেবে জি জি প্ল্যান্ট একটি আদর্শ প্ল্যান্ট । আকর্ষনীয় সবুজ পাতার নান্দনিক এই গাছটি খুব অল্প যত্নে ঘরেই বেড়ে উঠে।এটি বাতাস থেকে বেনজিন, টলুইন ,জাইলিনের মতো বিশাক্ত গ্যাস অপসারণ করে ঘরের বাতাস কে বিশুদ্ধ রাখে এবং ঘরে অক্সিজেনের পরিমান বাড়ায়। এই গাছের জন্য বিশেষ সয়েল মিক্সের প্রয়োজন নেই। মোটামুটি সব ধরনের মাতিতে এই গাছ বেড়ে উঠতে পারে। জি জি প্ল্যান্ট পরোক্ষ আলো পছন্দ করে ।এই গাছটি কিন্তু বিষাক্ত, বাড়িতে শিশু ও পোষা প্রাণীকে এই গাছ থেকে দুরে রাখতে হবে।












